ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সেবার মান দেখতে সরাসরি হাসপাতালে যাবেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজরদারির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত থেকে সঠিক সেবা দিচ্ছেন কি-না, তা যাচাই করতে এখন থেকে নিয়মিত আকস্মিক পরিদর্শন বা তদারকি করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নতুন কর্মপরিকল্পনার কথা জানান। সভায় মন্ত্রী স্পষ্ট করেন যে, স্বাস্থ্য খাতের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করাই তাঁর মেয়াদের প্রধান লক্ষ্য।
জনসাধারণের ভোগান্তি লাঘবের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন বার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান যে, নতুন সরকারের লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।অনিয়ম ও দুর্নীতি রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছে কি-না, সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে যাব, দেখবো। সকলকে জবাবদিহি করতে হবে। আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দিব না।’ তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষকে সমানভাবে চিকিৎসাসেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।
একই সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত স্বাস্থ্য খাতের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে প্রচুর শূন্যপদ আছে। ফলে মানুষ প্রয়োজনীয় সেবা বঞ্চিত হচ্ছে। শূণ্য পদ পূরণে ব্যবস্থা নেয়া দরকার। এছাড়া আমাদের মেডিকেল শিক্ষার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া দরকার।’ প্রতিমন্ত্রী মনে করেন, জনবল সংকট দূর করতে পারলে সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে