ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা সীমিত করা হবে: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল ও যানজট নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অটোরিকশা পুরোপুরি বন্ধ করা সম্ভব না কি নিয়ন্ত্রিতভাবে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
মন্ত্রী আরও বলেন, রেল সম্প্রসারণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খাল পুনঃখনন ও সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা- এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হবে।
ঢাকার সড়কে যানজট বাড়ার কারণ হিসেবে তিনি বাজার বসা, অনিয়ন্ত্রিত পার্কিং এবং ব্যাটারিচালিত রিকশাকে উল্লেখ করেন। স্ট্রিট পার্কিংয়ের নামে গুরুত্বপূর্ণ সড়ক ইজারা দেওয়া বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
পদ্মা সেতুর টোল আদায়কে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নিয়মিত টোল আদায় হচ্ছে এবং সেতুর কিস্তিও পরিশোধ করা হয়েছে। কোনো বকেয়া নেই।
আগামী ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে পূর্ববর্তী সফল মডেল অনুসরণ করা হবে। অতিরিক্ত পদক্ষেপ যুক্ত করার বিষয়ে তিন থেকে চার দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মেট্রোরেলের কাজও পুনরায় শুরু হয়েছে এবং দ্রুতগতিতে এগোবে।
বিআরটি প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী এটি রাষ্ট্র বান্ধব নয়। তবে প্রকল্পের বিশাল অর্থব্যয় ও ঋণসংক্রান্ত জটিলতা বিবেচনায় তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়; বিষয়টি পর্যালোচনায় রয়েছে।
দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের বিষয়ে তিনি জানান, যেখানে জনস্বার্থ রয়েছে, সেখানে দলীয় স্বার্থ নগণ্য। কোনো সংগঠন বা গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে মন্ত্রণালয় পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসানও উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?