ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিসিবির নতুন চুক্তিতে শান্ত-মিরাজদের মাসিক বেতন কত?
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২০২৬ সালের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে বড় চমক হলো—সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারই জায়গা পাননি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবির এক আনুষ্ঠানিক বিবৃতিতে মোট ২৮ জন ক্রিকেটারের নাম ও তাঁদের বেতন কাঠামো প্রকাশ করা হয়েছে।
বিসিবির তথ্য অনুযায়ী, এবার মোট চারটি ক্যাটাগরিতে (এ, বি, সি ও ডি) ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৮ লাখ টাকা।
৬ লাখ টাকা বেতনের ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম। এছাড়া এই তালিকায় আরও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।
৪ লাখ টাকা বেতনের ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। অন্যদিকে, সর্বনিম্ন ৩ লাখ টাকা বেতনের ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহানকে।
বিসিবি জানিয়েছে, নতুন এই চুক্তিটি চলতি ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে এবং এটি আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। পারফরম্যান্স ও ধারাবাহিকতা বিবেচনা করেই খেলোয়াড়দের এই গ্রেডিং নির্ধারণ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি