ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
২০২৬ সালের এইচএসসি ফরম পূরণের সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১ মার্চ থেকে অনলাইনে ফরম পূরণ শুরু করতে পারবে। এই প্রক্রিয়া চলবে ৯ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ২৮ ফেব্রুয়ারি থেকে বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফি বিনা বিলম্বে জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। বিলম্ব ফি (১০০ টাকা) সহ ফরম পূরণের সুযোগ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত থাকবে।
পরীক্ষা ফি সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বোর্ড ও কেন্দ্র ফিসহ মোট ২,৯৯৫ টাকা প্রদান করতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এই ফি ২,৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি দিতে হবে।
যোগ্যতা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন বহির্ভূত বিষয়ে পরীক্ষা দিলে ফলাফল বাতিল হবে।
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষের কোনো বিষয় অকৃতকার্য হলে শিক্ষার্থী ২৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করতে পারবে। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে মডেল টেস্ট নিতে পারবে, তবে এটি বাধ্যতামূলক নয় এবং ফি নেওয়া যাবে না।
বোর্ড আরও জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তিতে জানানো হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা