ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপের নতুন কত ফি নির্ধারণ করল ভূমি মন্ত্রণালয়?
নিজস্ব প্রতিবেদক: সরকার ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। নতুন ফি অনুযায়ী খতিয়ান (পর্চা) এবং মৌজা ম্যাপের ব্যয় বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহর স্বাক্ষরিত পরিপত্রে নতুন ফি কার্যকর করার নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সেবাকে আরও টেকসই ও জনবান্ধব করতে ফি পুনঃনির্ধারণ করা হয়েছে।
নতুন ফি অনুযায়ী, যে কোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য গ্রাহককে ১২০ টাকা প্রদান করতে হবে। এর মধ্যে সরকারি ফি ১০০ টাকা এবং সেবা ফি ২০ টাকা।
মৌজা ম্যাপের ক্ষেত্রে নতুন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি শিটে ৫৪৫ টাকা। এর মধ্যে সরকারি ফি ৫২০ টাকা এবং সেবা ফি ২৫ টাকা অন্তর্ভুক্ত।
পরিপত্রে আরও বলা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং সব ফি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। নগদ বা এনালগ লেনদেন গ্রহণযোগ্য হবে না। এই পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য হলো ডিজিটাল ব্যবস্থায় সেবা প্রদান নিশ্চিত করা।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের সঙ্গে এই নতুন ফি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি