ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে সুখবর পেল বাংলাদেশ

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ২১:৩২:৪২

বিশ্বকাপ নিয়ে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও ২০২৮ সালের আসরে সরাসরি খেলার সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে বাংলাদেশ কোনো বাছাইপর্ব ছাড়াই খেলবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলা ৮টি দল সরাসরি আগামী আসরে খেলার যোগ্যতা অর্জন করে। এই তালিকায় ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান রয়েছে। এছাড়া স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সরাসরি খেলা আগে থেকেই নিশ্চিত ছিল।

যেহেতু নিউজিল্যান্ড এবারের আসরে সুপার এইট নিশ্চিত করেছে এবং একই সাথে তারা আগামী আসরের স্বাগতিকও, তাই আইসিসি র‍্যাঙ্কিং থেকে অতিরিক্ত আরও একটি দলের সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশও ১০ম, ১১তম ও ১২তম দল হিসেবে ২০২৮ বিশ্বকাপের সরাসরি টিকিট পেয়েছে।

আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‍্যাঙ্কিং বিবেচনা করে এই তালিকা চূড়ান্ত করা হবে। যেহেতু এই সময়ের মধ্যে বাংলাদেশ বা প্রতিদ্বন্দ্বী দলগুলোর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই র‍্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সরাসরি বিশ্বকাপে খেলার ক্ষেত্রে বাংলাদেশের সামনে আর কোনো বাধা থাকছে না।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত