ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সাংবাদিকদের সমস্যা না মিটলে গণমাধ্যমে উন্নতি অসম্ভব: তথ্যমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৬:২১:১৭

সাংবাদিকদের সমস্যা না মিটলে গণমাধ্যমে উন্নতি অসম্ভব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে আগে সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলোর সমাধান জরুরি—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিক সমাজের সংকট নিরসন ছাড়া গণমাধ্যমের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলামসহ অন্য সাংবাদিক নেতারা।

তথ্যমন্ত্রী বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব তার কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতো। এখানকার সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি স্মৃতিচারণ করেন—প্রেস ক্লাবে এলে অতীতের আন্দোলন-সংগ্রামের নানা অভিজ্ঞতা মনে পড়ে, এমনকি ডালপুরি খেতে খেতে কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন।

বর্তমানে দায়িত্বে থেকে গণমাধ্যমের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যার সমাধানই হবে অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দফাগুলোর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সেই লক্ষ্য সামনে রেখে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা তৈরি করা হবে। তবে তার আগে সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় সরকার কাজ করতে চায়।

প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজ উদ্যোগে প্রেস ক্লাবে আসায় সাংবাদিকরা উৎসাহিত হয়েছেন। গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পথে পারস্পরিক সহযোগিতাই অগ্রগতির মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন তিনি।

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকদের প্রধান প্রত্যাশা হলো পূর্ণ গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করা। অতীতে অনেক গণমাধ্যমকর্মী নিপীড়নের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখে—সাংবাদিকরা সত্য তুলে ধরবেন, আর সরকার সেই সত্যের ভিত্তিতে ব্যবস্থা নেবে, এটিই সবার কাম্য।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত