ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপ জয়ী মেসুত ওজিল এখন ঢাবিতে
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের জনপ্রিয় মুখ এবং ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মান তারকা মেসুত ওজিল এখন রাজধানী ঢাকায়। মূলত তুর্কি সরকারের বিশেষ উন্নয়ন প্রকল্প ‘টীকা’ (TIKA)-এর একটি কার্যক্রম উদ্বোধনে অংশ নিতেই তাঁর এই ঝটিকা সফর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়।
এদিন দুপুরে মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারে পৌঁছান। তুর্কি সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টীকা’ বর্তমানে এই মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে। এই মহতী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতেই ওজিল ক্যাম্পাসে আসেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
পেশাদার ফুটবল থেকে অবসর নিলেও ওজিল বিশ্বজুড়ে তাঁর মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি নিপীড়িত মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি শরণার্থীদের সাথে একটি বিশেষ ইফতারে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, গত মঙ্গলবার ওজিল বাংলাদেশে এসে পৌঁছান। বুধবার ঢাবির অনুষ্ঠান শেষে আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পের কর্মসূচি পালন করবেন তিনি। এরপর কাল রাতেই বিশেষ বিমানে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। মানবিক এই সফরে ওজিলের উপস্থিতি বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে নতুন প্রেরণা জোগাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি