ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মধ্যপ্রাচ্য সংকটে মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার আন্তালিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ওই অঞ্চলে একটি সমঝোতামূলক সমাধান নিশ্চিত করতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ।
এ সময় বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এদিকে ইসহাক দার তার এক্স হ্যান্ডলে লিখেছেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদার, আঞ্চলিক পরিস্থিতি এবং কূটনৈতিক উদ্যোগে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে একাধিক বিবৃতি দিয়েছে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর নাম উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক যুদ্ধবিরতি-পরবর্তী বিবৃতিতেও একই অবস্থান বজায় রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)