ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেষ ওভারে ভাঙল স্বপ্ন, জয় কিউইদের
ক্রীড়া প্রতিবেদক: মিরপুরের উইকেটে শেষ মুহূর্ত পর্যন্ত একা লড়াই চালিয়েও দলকে জয়ের বন্দরে ভেড়াতে ব্যর্থ হলেন তৌহিদ হৃদয়। ইনিংসের ৪৯তম ওভারে ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমাতে গিয়ে হেনরি নিকোলসের তালুবন্দি হন তিনি। হৃদয়ের বিদায়ে অলআউট হওয়ার সাথে সাথে হার নিশ্চিত হয় স্বাগতিকদের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উদ্বোধনী লড়াইয়ে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ২৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিউইদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য আধুনিক ক্রিকেটে খুব বেশি মনে না হলেও মিরপুরের মন্থর উইকেটে তা পাহাড়সম হয়ে দাঁড়ায়। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৮.৩ ওভারে ২২১ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস, ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।
টস হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ডের জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিক শিবির। ইনিংসের চতুর্থ ওভারে টানা দুই বলে দুই টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে বিপাকে পড়ে দল।
প্রাথমিক ধাক্কা সামলে সাইফ হাসান ও লিটন দাস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। চমৎকার ব্যাটিং করে সাইফ নিজের অর্ধশতক তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি, ২৩তম ওভারে তাকে সাজঘরে ফিরতে হয়। এর কিছুক্ষণ পরেই ৪৬ রানে বোল্ড হয়ে ফিফটি মিসের আক্ষেপে পোড়েন অধিনায়ক লিটন দাস।
এরপর আফিফ হোসেন ব্যক্তিগত ২৭ রানে বিদায় নিলে ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি এই অলরাউন্ডার, মাত্র ৬ রানেই আউট হয়ে দলের বিপদ আরও বাড়িয়ে দেন তিনি।
টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার মাঝেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তৌহিদ হৃদয়। তার নিয়ন্ত্রিত অথচ সাহসী ব্যাটিং টাইগার সমর্থকদের মনে জয়ের ক্ষীণ আশা জাগিয়ে রেখেছিল। তবে উইকেটের অন্য প্রান্তে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাননি তিনি; রিশাদ, শরিফুল ও তাসকিনরা একে একে বিদায় নিলে পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?