ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জরুরি যানবাহনে জ্বালানি অগ্রাধিকার চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক: দেশের সব পেট্রোল পাম্পে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকুর আলী জুনু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, দেশের পেট্রোল পাম্পগুলো অত্যাবশ্যকীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, যা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্সসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও জরুরি সেবা যানবাহনের চালকদের মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে ভুল বোঝাবুঝি ও বিরোধের ঘটনা ঘটছে।
নোটিশে বলা হয়, এ ধরনের পরিস্থিতি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। জরুরি সেবা যানবাহনে জ্বালানি সরবরাহে বিলম্ব বা বাধা সৃষ্টি হলে তা জীবনরক্ষাকারী কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ অবস্থায় দেশের সব পেট্রোল পাম্পে জরুরি সেবা যানবাহনের জন্য অগ্রাধিকারভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারি নির্দেশনা জারি এবং একটি কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত পদক্ষেপ গ্রহণ না করলে জনস্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত