ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য না করলেও তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রুমিন ফারহানা তার ফেসবুকে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেন, যার অর্থ “গুজব রটায় নিন্দুকেরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা।”
পোস্টটিতে তিনি কোনো রাজনৈতিক দল বা প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি মূলত এনসিপিতে তার যোগ দেওয়ার গুঞ্জনের জবাব হিসেবে এসেছে। ফলে বিষয়টি নিয়ে অনলাইন অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে একত্র করার প্রক্রিয়ায় রুমিন ফারহানাসহ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। এমনকি দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের কথাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে সাম্প্রতিক অবস্থান ও পোস্ট অনুযায়ী, এসব গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে তিনি বিষয়টি নাকচের ইঙ্গিত দিয়েছেন এবং এখনই এমন কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের