ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
নকল ঠেকাতে হঠাৎ কেন্দ্রে হাজির শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নকল প্রতিরোধে কঠোর অবস্থান আবারও স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি নিজেই সরেজমিনে তদারকি করে পরীক্ষা পরিবেশে শৃঙ্খলা নিশ্চিত করার বার্তা দেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখার সময় মন্ত্রীকে বেশ সতর্ক ও সক্রিয় ভূমিকায় দেখা যায়। কখনও জানালার ফাঁক দিয়ে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ, আবার কখনও হঠাৎ করে ভেতরে নজর দিয়ে সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখেন তিনি।
মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতেও দেখা যায়, তিনি জানালার গ্রিল ধরে গভীর মনোযোগে পরীক্ষার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন এনটিআরসিএ’র সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তিনি সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজে গিয়ে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষাও পরিদর্শন করেন।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। নিয়োগ প্রক্রিয়ায় সামান্য বিচ্যুতিও হলে তা কঠোরভাবে খতিয়ে দেখা হবে এবং মেধাবীদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না।
উল্লেখ্য, ঢাকার ৯টি কেন্দ্রে চারটি গ্রুপে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ‘ক’ গ্রুপ সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি