ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টানা ব্যর্থতায় আইপিএলে লজ্জার খাতায় কলকাতা
নিজস্ব প্রতিবেদক: চলতি আইপিএলে যেন দুঃস্বপ্নের মধ্য দিয়ে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। একের পর এক ম্যাচ পেরিয়ে গেলেও এখনও জয়ের স্বাদ পায়নি শাহরুখ খানের মালিকানাধীন দলটি। শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটের হারের পর আরও একটি বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে কেকেআর।
এই হারের ফলে আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো আসরের প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকার তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছে কলকাতা। তিনবারের চ্যাম্পিয়নদের এমন শুরু তাদের সমর্থকদের জন্যও বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইপিএলে প্রথম এমন হতাশার রেকর্ড গড়েছিল ডেকান চার্জার্স। ২০১২ মৌসুমে তারা প্রথম ছয় ম্যাচে কোনো জয় পায়নি। এরপর ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসও একই ব্যর্থতার তালিকায় নাম লেখায়।
পরবর্তীতে ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সও মৌসুমের প্রথম ছয় ম্যাচে জয়হীন ছিল। এবার সেই অনাকাঙ্ক্ষিত তালিকায় যোগ হলো কলকাতা নাইট রাইডার্সের নাম।
ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছিল দলটি। তবে বাকি পাঁচ ম্যাচেই পরাজয় সঙ্গী হয়েছে রাহানের দলের। ফলে ছয় ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে কলকাতা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)