ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান
স্পোর্টস ডেস্ক: মিরপুরে সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এই প্রথম লড়াইটি শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয়।
খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে উপস্থিত হন জাইমা রহমান। গ্যালারিতে বসে বাংলাদেশ দলকে সমর্থন দিতে দেখা যায় তাকে। মাঠে থাকা লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতেও দেখা গেছে তাকে।
এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে। সে সময়ে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করলেও এবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে অবস্থান নেন তিনি। ধারণা করা হচ্ছে, অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এবার আর প্রেসিডেন্ট বক্সে বসেননি তিনি।
সিরিজের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড।
ম্যাচের মাঝপথে নিউজিল্যান্ডের ইনিংস এগোতে থাকে নিয়ন্ত্রিত গতিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১৮০ রান, যেখানে বাংলাদেশের বোলাররা মাঝেমধ্যে সাফল্য পেলেও পুরোপুরি চাপ ধরে রাখতে পারেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)