ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
বাম রাজনীতির চরম বিপর্যয়, ১৮২ আসনে ভোট মাত্র ০.৩৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জোটে ভাগ হয়ে ১৮২ আসনে অংশ নিয়েছিল সাতটি বামপন্থী দল। তবে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে জয়ী হয়েছেন মাত্র একজন প্রার্থী, বাকি ১৮০ আসনে তারা জামানত হারিয়েছেন। এই ১৮২ আসনে বামপন্থী দলের প্রাপ্ত ভোটের হার মাত্র ০.৩৬ শতাংশ। জয়ী ও জামানত রক্ষা করা একমাত্র প্রার্থী হলেন বরিশাল-৫ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডা. মনীষা চক্রবর্তী।
নির্বাচনে বিএনপির সঙ্গে গিয়েছিল তিনটি বামপন্থী দল নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি এবং গণসংহতি আন্দোলন। পরে নাগরিক ঐক্য পৃথকভাবে নির্বাচন করে। মোট ৩৫ প্রার্থী ছিলেন এই তিন দলের। এদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জয়ী হয়েছেন, বাকিরা জামানত হারিয়েছেন। নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না এবং বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বাকি সবাই ব্যর্থ হন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নাগরিক ঐক্য ১১ আসনে ০.০১ শতাংশ, বিপ্লবী ওয়াকার্স পার্টি ৭ আসনে ০.০৪ শতাংশ এবং গণসংহতি আন্দোলন ১৭ আসনে ০.১৪ শতাংশ ভোট পেয়েছে। ৩৫ আসনে তিন দলের মোট ভোট ছিল ০.১৯ শতাংশ।
বিএনপির বাইরে, ১০ বাম দলের জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ ১৪৭ আসনে প্রার্থী দেয়। এই ১০ দলের মধ্যে নিবন্ধিত চারটি হল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। অন্যান্য দলগুলোর অংশগ্রহণ সীমিত ছিল।
নিবন্ধিত চার দলের মধ্যে সিপিবি ৬৩ আসনে ০.০৮ শতাংশ, বাসদ ৩৬ আসনে ০.০৫ শতাংশ, বাসদ-মার্কসবাদী ৩৩ আসনে ০.০২ শতাংশ এবং জাসদ ১৫ আসনে ০.০২ শতাংশ ভোট পায়। ১৪৭ আসনে তাদের মোট ভোট ০.১৭ শতাংশ।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের শীর্ষ নেতারা ভোটে ব্যর্থ হয়েছেন। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদী-৪ আসনে মাত্র ৮১৭ ভোট পান। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফি রতন কুমিল্লা-৫ থেকে ১৮৪ ভোট পান। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়-১ আসনে ৩০০৯ ভোট পান।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই শীর্ষ নেতাদের কেউ জামানত রক্ষা করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন বাসদের কেন্দ্রীয় নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, যিনি বরিশাল-৫ আসনে ২২,৪৮৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করে জামানত রক্ষা করেন।
অপরদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে থাকা ১৪ দলীয় জোটের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতন্ত্রী পার্টি এবং আরও কয়েকটি দল এবারের নির্বাচনে অংশগ্রহণ করেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল