ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
তারেক রহমানের শপথে প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত সরকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে। দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আয়োজিত শপথ অনুষ্ঠানে এই প্রতিনিধিদল অংশ নেবে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একই সময়ে ভারতে একটি গুরুত্বপূর্ণ এআই সামিট অনুষ্ঠিত হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না।
হাইকমিশন সূত্র আরও জানায়, ওই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁসহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। ব্যস্ততার কারণে মোদির পরিবর্তে ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ঢাকায় আসবেন।
অন্যদিকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ আয়োজন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- আগামীকাল বৃত্তি পরীক্ষা ২০২৬, শেষ মুহূর্তের সেরা ১০ পরামর্শ