ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
জামায়াত আমিরের বাসায় গেলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধান বিরোধীদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শুরু করলেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বাসা নম্বর-৬, রোড নম্বর-৬, ব্লক-ই’তে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান।
সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জামায়াতের পক্ষ থেকে তাকে স্বাগত জানান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং দলটির সহকারী সেক্রেটারী ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে। এর আগে তারেক রহমান সংসদের প্রধান বিরোধীদল জামায়াতের আমির ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতের ঘোষণা দেন।
সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে এহসান জুবায়ের গণমাধ্যমকে জানান, “আমরা সব ধরণের আপ্যায়নের জন্য প্রস্তুতি নিয়েছি। তবে, বিএনপি চেয়ারম্যানের পছন্দ অনুযায়ী তাকে আপ্যায়ন করার চেষ্টা করা হবে।”
জামায়াতের বাসায় সাক্ষাৎ শেষে তারেক রহমান নাহিদ ইসলামের ৫ সার্কিট হাউস রোডের বাসায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আরও একটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত