ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি দ্বৈরথ দর্শকদের জন্য নাটকীয় মুহূর্তে পরিণত হয়েছে। মাঠের বাইরের সব ইস্যু এড়িয়ে এবার ম্যাচ মাঠে গড়ানোর অপেক্ষায়, তবে আবহাওয়া এবার নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারিত টসের সময় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের ক্রমাগত নিম্নচাপের কারণে ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৬–৭টার মধ্যে ৫.১ মিলিমিটার এবং সন্ধ্যা ৭টার পর ১০ মিনিটে ৩.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ফলে খেলার নির্ধারিত সময়ে শুরু না হওয়া বা কাটা পড়ার সম্ভাবনা রয়েছে।
যদি বৃষ্টি প্রবল হয়, খেলা মূলত বৃষ্টির থামার পরে মাঠ পুরোপুরি প্রস্তুত হওয়ার ওপর নির্ভর করবে। এর আগে দুপুর ১টা থেকে ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০–৬০ শতাংশের মধ্যে। ফলে সমর্থকদের প্রস্তুতি অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে। তবে উৎসাহিত ভক্তদের মধ্যে উত্তেজনা যথারীতি বৃদ্ধি পেয়েছে। কলম্বো গমনকারী বিমানের টিকিট এবং হোটেল ভাড়া ইতিমধ্যেই বেড়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে কলম্বোতে হালকা বৃষ্টি হয়। এর আগে ভারত ও পাকিস্তান উভয় দলই পৃথকভাবে অনুশীলন সম্পন্ন করেছে। দুই দলই আগের দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট অর্জন করেছে, নেট রানরেটের ভিত্তিতে ভারত শীর্ষে এবং পাকিস্তান দ্বিতীয়। আজকের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে উভয় দল ১ পয়েন্ট পাবে, যা সুপার এইট নিশ্চিত করবে তাদের। কারণ সমান ২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস সর্বোচ্চ ৪ পয়েন্ট অর্জন করতে পারবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর