ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৯: ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই হারালেন জামানত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনই তাদের জামানত হারিয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক ভোট পেতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের জমা দেওয়া জামানতের টাকা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হচ্ছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থীকে তার জামানত ফেরত পেতে হলে মোট বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। এই সীমার নিচে ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
ঢাকা-১৯ আসনে এবার মোট ভোটার উপস্থিতির হার ছিল ৪৫ দশমিক ৪৩ শতাংশ। ভোট গণনা শেষে ৫ হাজার ৪৮৭টি ভোট বাতিল হওয়ায় এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৩৮৯টি। জামানত রক্ষার জন্য ন্যূনতম ভোটের প্রয়োজন ছিল ৪১ হাজার ৪২৩ দশমিক ৬৩। কিন্তু বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ছয় প্রার্থী এই কোটা পূরণ করতে পারেননি।
জামানত হারানো প্রার্থীরা হলেন:
১. মোহাম্মদ ফারুক খান: ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) – ১০,৫৪৫ ভোট।
২. মো. বাহাদুর ইসলাম: জাতীয় পার্টি (লাঙ্গল) – ২,৪০৭ ভোট।
৩. শেখ শওকত হোসেন: গণঅধিকার পরিষদ (ট্রাক) – ৬৮৪ ভোট।
৪. চৌধুরী হাসান সারওয়ার্দী: লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (ছাতা) – ৬৩৭ ভোট।
৫. ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি): আম প্রতীক – ৬৪৪ ভোট।
৬. মো. কামরুল ইসলাম: বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) – ২১৩ ভোট।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যারা মোট বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশের কম পেয়েছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। নিয়ম মেনেই তাদের জামানত বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসনে বড় দলগুলোর প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হলেও ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই ভোটারদের ন্যূনতম আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)