ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন সরকারের শপথে আমন্ত্রিত এক হাজার অতিথি
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জোরেশোরে। রাজধানীর বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে বিশিষ্টজনসহ প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেটের পর তিন কার্যদিবসের মধ্যে তাদের শপথ নিতে হয়। সে হিসাবে আগামীকাল থেকে গণনা শুরু করে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এমপিদের শপথ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর নির্বাচনে জয়ী দল তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতিকে বিষয়টি জানালে সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরপর সুবিধাজনক সময় নির্ধারণ করে নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করে বলেন, পুরো প্রক্রিয়া তিন থেকে চার দিনের মধ্যেই শেষ করা সম্ভব হতে পারে।
প্রস্তুতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী শপথ হলে যেমন প্রস্তুতি আছে, তেমনি প্রয়োজনে কয়েক দিন পর আয়োজন হলেও সে ব্যবস্থাও রাখা হয়েছে।
সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি সংসদ সচিবালয়ের অধীনে। অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন বিকল্প রয়েছে—স্পিকার, ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ শপথ পড়াতে পারেন। প্রয়োজনে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারকেও দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে মন্ত্রিসভার সদস্যদের শপথ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান এবং এবারও সেই নিয়মই অনুসরণ করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত