ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণে জাতিসংঘের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণের জন্য জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই বার্তা প্রকাশিত হয়।
বার্তায় বলা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে উৎসাহিত করেছেন যেন তারা দেশজুড়ে জাতীয় ঐক্য জোরদার করে, গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন বজায় রাখে, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত হয় এবং সব নাগরিক তাদের মানবাধিকার পূর্ণভাবে উপভোগ করতে পারে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে জানান, মহাসচিব বিশেষভাবে চাইছেন, বাংলাদেশ তার উন্নয়ন অগ্রযাত্রায় (এলডিসি থেকে উত্তরণ) অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার নিশ্চিত করে। এই প্রক্রিয়ায় রাষ্ট্রীয় সকল ও রাজনৈতিক স্টেকহোল্ডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ডুজারিক বলেন, ‘এটি কোনো সরকারের পক্ষ থেকে জনগণের প্রত্যাশা নয়, বরং জনগণের কাছে এটাই সরকারের দায়িত্ব। আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় ও তারেক রহমানের নেতৃত্বে দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে বিভিন্ন রাষ্ট্রনেতারাও অভিনন্দন জানিয়েছেন এবং সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- শিক্ষকদের বদলি নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন