ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান
ডুয়া ডেস্ক : পাকিস্তানে সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটাব্যবস্থা বাতিল করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে চাকরি পেতেন, যা এখন বন্ধ করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০২৪ সালের ১৮ অক্টোবর এই কোটাব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে রায় দিয়েছিল। সেই রায়ের পরিপ্রেক্ষিতে সরকার এ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেয়।
এই কোটার মাধ্যমে মৃত সরকারি চাকরিজীবীদের স্ত্রী বা স্বামী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সন্তানরা প্রতিযোগিতা ছাড়াই সরাসরি সরকারি চাকরি পাওয়ার সুযোগ পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রায়ের দিন থেকেই এই কোটাব্যবস্থা বাতিল কার্যকর হবে।
তবে, নিহত সরকারি চাকরিজীবীদের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেতে থাকবে। পাশাপাশি, সন্ত্রাসী হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য কোটা বহাল রাখা হয়েছে।
এদিকে, সুপ্রিম কোর্টের রায়ের আগেই যারা এই কোটার সুবিধায় চাকরি পেয়েছেন তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ