ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাতারে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক : কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য নতুন একটি সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন তাদের জন্য নতুন সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী তিন মাস পর্যন্ত চলবে।
নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তারা সরাসরি নিজ দেশে ফিরে যেতে পারবেন।
অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) সালওয়া রোডে অবস্থিত 'সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্ট' এ গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এই সাধারণ ক্ষমার সুযোগ অবৈধ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে এবং কাতারের অভিবাসন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ