ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু, যেভাবে করবেন
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণা সুবিধা এবং বহুসংস্কৃতির পরিবেশের কারণে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমান। এবার সেই সুযোগ আরও সহজ করতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ (Australia Awards Scholarship) এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা মূল্যে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করতে পারবেন। এটি মূলত অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের নাগরিকরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধাসমূহ:
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন:সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
অস্ট্রেলিয়া যাওয়া এবং ফিরে আসার এয়ার টিকিট;
বসবাসের জন্য প্রয়োজনীয় মাসিক ভাতা;
অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর প্রাথমিক থিতু হওয়ার জন্য এস্টাব্লিশমেন্ট ভাতা;
স্বাস্থ্য বিমা (হেলথ ইনস্যুরেন্স);
কোর্স ও বিশ্ববিদ্যালয় ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে;
অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;
অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা (PR) অথবা সেখানে বসবাসের জন্য আবেদন করেছেন এমন কেউ এই বৃত্তির যোগ্য হবেন না;
অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কোনো নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বা এনগেজড হওয়া যাবে না;
মিলিটারি সার্ভিসে কর্মরত কোনো কর্মকর্তা আবেদন করতে পারবেন না;
আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক, সেই প্রতিষ্ঠানের ভর্তির সকল শর্ত পূরণ করতে হবে।
ইংরেজি ভাষার যোগ্যতা:
আবেদনের সাথে ইংরেজি দক্ষতার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনীয় স্কোরগুলো হলো:
আইইএলটিএস (IELTS): ন্যূনতম ৬.৫ (সব মডিউলে ৬ এর নিচে পাওয়া যাবে না)।
টোয়েফল (TOEFL iBT): ন্যূনতম ৮৪ এবং প্রতিটি সেকশনে কমপক্ষে ২১ থাকতে হবে।
পিটিই (PTE) অ্যাকাডেমিক: ন্যূনতম ৫৮ (কমিউনিকেশন স্কিলে ৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়)।
তবে নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে। তারা আইইএলটিএস স্কোর ৬ (বা সমতুল্য টোয়েফল/পিটিই স্কোর) দিয়েও আবেদন করার সুযোগ পাবেন। তবে বৃত্তির জন্য নির্বাচিত হলে তাদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি দক্ষতার শর্ত পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি:
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: আগামী ৩০ এপ্রিল ২০২৬।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর