ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
বিভাজন নয়, ঐক্যের রাজনীতির ডাক জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: বিভাজনের রাজনীতি নয়, বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নির্বাচনী মাঠে নামার প্রথম দিনেই তিনি স্পষ্ট করে দেন পেছনের সংঘাতে নয়, সামনে এগোনোতেই তাঁর রাজনীতির লক্ষ্য।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে এসব কথা বলেন জামায়াতের আমির। উত্তর কাফরুল হাইস্কুল প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর জনসংযোগ কার্যক্রম শুরু হয়।
এ সময় নিজের প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, এই আসনে তাঁর একাধিক প্রতিযোগী থাকলেও একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তাঁকে স্বাগত জানিয়ে তিনি আহ্বান জানান—সবাই যেন সৌহার্দ্যপূর্ণ, শান্ত ও শালীন পরিবেশে প্রচারণা চালান। জনগণের ওপর আস্থা রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণ যাকে গ্রহণ করবে, সবাইকে সেটিই মেনে নিতে হবে।
নির্বাচনী এলাকার বাস্তব সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে জামায়াত আমির বলেন, উত্তর কাফরুল এলাকায় জলাবদ্ধতা, ভাঙা সড়ক, শিক্ষা ও চিকিৎসা সংকটসহ বহু কাঠামোগত সমস্যা রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানসম্মত হাসপাতাল নেই, নেই পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক কিংবা হাঁটার পথ। এসব সীমাবদ্ধতা দূর করতে এলাকাবাসীকে সঙ্গে নিয়েই কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি জানান, ঢাকা-১৫ আসনকে ঘিরে তাঁর একটি সুস্পষ্ট রূপকল্প রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন শফিকুর রহমান এবং সবার দোয়া কামনা করেন।
নিজের আবেগের কথা তুলে ধরে তিনি বলেন, এই এলাকা তাঁর হৃদয়ের খুব কাছের। যেমন সারা দেশ নিয়ে তিনি স্বপ্ন দেখেন, তেমনি এই এলাকাকে নিয়েও আলাদা করে ভাবেন। জনগণের রায় ও আল্লাহর সহায়তা পেলে উত্তর কাফরুলকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন বলে জানান তিনি।
কাফরুল উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে জামায়াতের আমির বলেন, স্কুলে প্রবেশের সময় শিশুদের উষ্ণ অভ্যর্থনা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করেন তিনি।
নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নারীদের নিয়ে সমাবেশ করার কথা রয়েছে শফিকুর রহমানের। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ এলাকায় এবং এশার নামাজের পর মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ