ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে: কৃষ্ণ নন্দী
নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াতে ইসলামীকে নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিতভাবে ভয় ছড়ানো হচ্ছে। বিশেষ করে হিন্দুদের বলা হচ্ছে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তারা এ দেশে থাকতে পারবে না। এসব অপপ্রচারের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে কৃষ্ণ নন্দী বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের মানুষ এ দেশেই নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে। তাঁর ভাষায়, ‘একজন হিন্দুকেও ভারত যেতে হবে না। বরং মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে।’
এক রাজনৈতিক দলের মহাসচিবের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, একটি দল অভিযোগ করছে জামায়াতে ইসলামী নাকি বিকাশ নম্বর সংগ্রহ করছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জামায়াতে ইসলামী কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল বা হাঁস-মুরগি মানুষের বিবেক কেনা যায় না।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে অংশ নিতে এসে বিরোধী পক্ষ বিভিন্ন আসনে চাঁদাবাজির অর্থের বস্তা খুলে দিচ্ছে। তাঁর মতে, নিজের আসনসহ পরওয়ার ভাইয়ের আসনেও অর্থ ছড়ানো হচ্ছে, কিন্তু এসব চেষ্টা ব্যর্থ হবে। কারণ, জামায়াতে ইসলামীর সমর্থকদের টাকা দিয়ে কেনা যাবে না।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের প্রসঙ্গ তুলে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, প্রথম ভোট গণভোটে ‘হ্যাঁ’ এবং দ্বিতীয় ভোট ১১ দলীয় জোটের প্রার্থীদের দিতে হবে। প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে পারলে দেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘তিন দলের রাজনীতির অবসান ঘটেছে, সামনে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত