ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
‘বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন’
নিজস্ব প্রতিবেদক: এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, সময়ের পরিবর্তনে যাদের কণ্ঠ একসময় স্তব্ধ ছিল, তারা এখন প্রকাশ্যে কথা বলছেন; কিন্তু সেই কণ্ঠ ফিরে পাওয়ার পেছনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের কথাই আজ উপেক্ষিত। তিনি অভিযোগ করেন, নতুন করে পাওয়া এই বাকশক্তি অনেককে আত্মম্ভরিতার দিকে ঠেলে দিয়েছে এবং জুলাই যোদ্ধাদের অবদান আড়ালে পড়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেড় বছরও পার হয়নি, অথচ তাদের দম্ভ কতটা বেড়েছে। এই মাটিতে দাঁড়িয়ে একজন নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার সাহস দেখানো হচ্ছে। তিনি বলেন, আজ তাদের বাকশক্তি ফিরে এসেছে, লোকসমাগমেরও অভাব নেই। সামান্য ডাক দিলেই বহু মানুষ জড়ো হয়, কমিটিতে লোক দিতে চাইলে দীর্ঘ লাইন পড়ে যাবে। এখন তাদের সান-সৌকত, জৌলুস সবই আছে। অথচ জুলাই যোদ্ধা আবু বক্কর নিজের বাকশক্তি হারিয়ে অন্যদের বাকশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। যারা এতদিন বাকশক্তিহীন ছিলেন, তারা আজ কথা বলার শক্তি পেয়ে সেই জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।
তিনি আরও বলেন, যে কারণগুলোর জন্য জুলাই যোদ্ধারা বাকশক্তি হারিয়েছেন, সেসব বিষয়ে কথা বলতে কাউকে শোনা যায় না। আবু বক্কর যে পরিবর্তনের আশায় রাস্তায় নেমেছিলেন, মাইনুদ্দিনরা যে উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছেন সেসব বিষয় নিয়েও নীরবতা দেখা যায়। তিনি বলেন, এই মাটিতে দাঁড়িয়ে অহংকার ও দম্ভের বহু দৃষ্টান্ত আমরা আগেও দেখেছি।
ফ্যাসিবাদের দম্ভের কথাও স্মরণ করিয়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সেই দম্ভ একসময় অপ্রতিরোধ্য মনে হলেও ইতিহাস তার পরিণতি দেখিয়েছে। সময় কখনোই অপরাধীকে ছাড় দেয় না আজ যারা অহংকারে মত্ত, তাদেরও সেই সত্য মনে রাখা উচিত।
উঠান বৈঠকে স্থানীয় এনসিপি ও জামায়াত জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ