ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার
আন্তর্জাতিক ডেস্ক : সুইচ ব্যাংকে সিরিয়ার ১১২ মিলিয়ন মার্কিন ডলার রয়েছে। যার অধিকাংশটুকু অনেক বছর ধরে হিমায়িত রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সুইস সরকার এ তথ্য জানিয়েছে।
সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স জানিয়েছে, ২০১১ সালের মার্চে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা গ্রহণের পর সুইস সরকার মোট তহবিলের উল্লেখযোগ্য অংশ হিমায়িত করে রেখেছে।
সূত্রটি জানায়, সিরিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞার অধীনে আরো তিন ব্যক্তিকে যুক্ত করতে যাচ্ছে সুইস সরকার। তবে তাদের নাম জানা যায়নি।
রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সুইস অর্থমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় বর্তমানে ৩১৮ জন ব্যক্তি ও ৮৭টি সংস্থা রয়েছে।
সুইস সরকার বাশার আল আসাদের কত টাকা হিমায়িত করেছে, এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ওই কর্মকর্তা কোনো উত্তর দিতে রাজি হননি।
এক প্রতিবেদনে সুইস পত্রিকা নেয়ু জেয়ুর্খ জেইটুং জানিয়েছে, সুইস আর্থিক প্রতিষ্ঠানগুলো অন্তত ১৪৭ মিলিয়ন ডলারের সিরীয় মুদ্রা হিমায়িত করে রেখেছে। :সূত্র : আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ