ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
৫ আগস্টের হ-ত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া মামলার অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন:
১. হাবিবুর রহমান (সাবেক ডিএমপি কমিশনার)
২. সুদীপ কুমার চক্রবর্তী (সাবেক যুগ্ম কমিশনার, ডিএমপি)
৩. শাহ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপ-কমিশনার, রমনা অঞ্চল)
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন:
সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখারপুলে পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন—শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইশমামুল হক ও মানিক মিয়া। তদন্তে প্রমাণিত হয়েছে যে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে অধস্তনদের মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
আট আসামির মধ্যে গ্রেপ্তার চারজন (আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল) আজ আদালতে উপস্থিত ছিলেন। তবে প্রধান তিন দণ্ডপ্রাপ্তসহ চারজন এখনো পলাতক রয়েছেন। তদন্ত কর্মকর্তাসহ ২৬ জন সাক্ষীর জবানবন্দি এবং ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ডসহ বিভিন্ন দালিলিক প্রমাণের ভিত্তিতে এই রায় প্রদান করা হয়।
উল্লেখ্য, পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি দ্বিতীয় রায়। গত ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শেষ হওয়ার পর আজ এই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ