ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তিন মাস মেয়াদি সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করার পর এবার পর্যটন বা অস্থায়ী ভিসার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ৩ মাস মেয়াদি এবং মাত্র একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম সংক্রান্ত এক বার্তায় এই নতুন নিয়মগুলো বিস্তারিত জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, তাদের ‘ওভারস্টে’ প্রবণতা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি বাংলাদেশকে এই ‘ভিসা বন্ড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ভিসা বন্ডের শর্তাবলী:
নতুন নিয়ম অনুযায়ী, মার্কিন ভিসার জন্য অনুমোদিত হওয়ার ৩০ দিনের মধ্যে প্রার্থীকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হবে। ভিসা ইন্টারভিউয়ের পর প্রার্থী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে ‘pay.gov’–এর সরাসরি লিংকসহ অর্থ পরিশোধের নির্দেশনা দেবেন। নির্ধারিত ৩ মাস সময়ের মধ্যে দেশে ফিরে আসার পর যদি ভিসার কোনো শর্ত (যেমন—অনুমতি ছাড়া কাজ না করা) ভঙ্গ না হয়, তবে এই বন্ডের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।
ব্যবহার করতে হবে নির্দিষ্ট বিমানবন্দর:
ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশি যাত্রীরা এখন থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। তাদের জন্য মাত্র তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলো হলো— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)। এই নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হবে এবং জামানতের অর্থ ফেরত পাওয়া জটিল হয়ে পড়বে।
বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় নেপাল, ভুটান, নাইজেরিয়া, উগান্ডা, কিউবা এবং ফিজিসহ আরও বেশ কিছু দেশ রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই নতুন নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া যেমন ব্যয়বহুল হয়ে উঠল, তেমনি ভ্রমণের প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল হয়ে পড়ল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)