ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভাইরাল ভিডিওর পর দীঘি ও রেস্তোরাঁর প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁর নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। তবে অনুষ্ঠানের সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তিনি। এই ঘটনার জেরে রেস্তোরাঁর এক ওয়েটারের চাকরিচ্যুতির গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রার্থনা ফারদিন দীঘি যখন খাবার উপভোগ করছিলেন, তখন একজন ওয়েটার তিনটি জুসের গ্লাস পরিবেশন করতে আসেন। সেই সময় এক গ্লাস হঠাৎ ভারসাম্য হারিয়ে দীঘির ওপর পড়ে। ঘটনাটি আকস্মিক হলেও দীঘি নিজেকে দ্রুত সামলান।
ওই ওয়েটারকে দেখা যায় দুঃখ ও ভীতির প্রকাশ করতে। পরক্ষণেই রেস্তোরাঁর অন্য কর্মীরা এগিয়ে এসে দীঘির পোশাক ও হাত পরিষ্কার করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি বড় অংশ দাবি করে বলেন, দীঘির ওপর জুস ফেলার দায়ে ওয়েটারকে চাকরিচ্যুত করা হয়েছে। এক নেটিজেন জানিয়েছে, আমন্ত্রিত তারকার সঙ্গে এমন ভুল হলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তা সহজভাবে নেবে না।
রেস্তোরাঁর সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে দায়িত্বরত এক কর্মকর্তা প্রসঙ্গ এড়িয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি। তবে ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয় বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করছে।
প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল বলেন, চাকরিচ্যুতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মী এখনও নিয়মিত কাজ করছেন। তিনি জানান, এটি একটি দুর্ঘটনা, যা অনিচ্ছাকৃত, এবং ভুলের জন্য শুধু সামান্য জবাবদিহি করা হয়েছে। অভিনেত্রীর কাছেও রেস্তোরাঁর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
দীঘির অবস্থান জানতে তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি। সব মিলিয়ে রেস্তোরাঁর শাখার নীরবতা ও ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের কারণে এই গুঞ্জন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)