ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
রাজধানী থেকে নির্বাচনি যাত্রা শুরু জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনি মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানী ঢাকাকে কেন্দ্র করেই দলটির প্রচারণা কার্যক্রম শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণার উদ্বোধন করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা-১৫ আসনে অনুষ্ঠিতব্য জনসভায় জামায়াত আমিরসহ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একইসঙ্গে ওই দিন থেকেই দেশের বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করবেন।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফর করবেন ডা. শফিকুর রহমান। ২৩ জানুয়ারি পঞ্চগড় থেকে সফর শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলা শহরে ধারাবাহিক পথসভা করবেন তিনি। পাশাপাশি যেসব গুরুত্বপূর্ণ শহর ও বাজার পথে পড়বে, সেখানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত আমির এবং তাঁর কবর জিয়ারত করবেন। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই দিনে বগুড়া শহর ও শেরপুরে দুটি জনসভা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনায় পৃথক জনসভায় অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে। সব কর্মসূচি শেষে ওই দিনই তিনি ঢাকায় ফিরবেন।
ঢাকায় প্রত্যাবর্তনের পর আগামী ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে পৃথক জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এর পরবর্তী কর্মসূচি স্থানীয় সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু