ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দলীয় শৃঙ্খলা ভাঙায় বিএনপির ৫৯ নেতার বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় দেশজুড়ে ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই তালিকা আরও দীর্ঘ হলো।
রংপুর বিভাগ
রংপুর বিভাগ থেকে তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজয়ানুল হক এবং নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানা।
রাজশাহী বিভাগ
এই বিভাগে আটজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তারা হলেন— নওগাঁ-৩ এর পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ এর তাইফুল ইসলাম টিপু ও ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ এর দাউদার মাহমুদ, রাজশাহী-৫ এর ইসফা খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩ এর কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ এর জাকারিয়া পিন্টু।
খুলনা বিভাগ
খুলনা বিভাগে ছয়জনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— কুষ্টিয়া-১ এর নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ এর মনিরুল ইসলাম, যশোর-৫ এর অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ এর ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ এর ইঞ্জিনিয়ার মাসুদ এবং বাগেরহাট-৪ এর খায়রুজ্জামান শিপন।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগে বহিষ্কৃত দুই নেতা হলেন— বরিশাল-১ এর আব্দুস সোবহান ও পিরোজপুর-২ এর মোহাম্মদ মাহমুদ হোসেন।
ঢাকা বিভাগ
ঢাকা বিভাগে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— নারায়ণগঞ্জ-১ এর মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ এর মো. আতাউর রহমান খান আঙুর, নারায়ণগঞ্জ-৩ এর অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১ এর মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ এর লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ এর ফরহাদ ইকবাল, নরসিংদী-৫ এর মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ এর মো. মুমিন আলী এবং মুন্সিগঞ্জ-৩ এর মো. মহিউদ্দিন।
ময়মনসিংহ বিভাগ
এই বিভাগে বহিষ্কৃত হয়েছেন— কিশোরগঞ্জ-১ এর রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ এর শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ এর সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ এর এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ এর মো. মোর্শেদ আলম, নেত্রকোণা-৩ এর মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, শেরপুর-৩ এর মো. আমিনুল ইসলাম বাদশাহ, মাদারিপুর-১ এর লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, মাদারিপুর-২ এর মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ এর নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ এর এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩ এর হাবিবুর রহমান হাবিব।
সিলেট বিভাগ
সিলেট বিভাগে বহিষ্কৃত নেতারা হলেন— সুনামগঞ্জ-৩ এর আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ এর দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ এর মামুনুর রশীদ (চাকসু), মৌলভীবাজার-৪ এর মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ-১ এর শেখ সুজাত মিয়া।
কুমিল্লা বিভাগ
কুমিল্লা বিভাগে বহিষ্কৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-১ এর কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া-৫ এর কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ এর কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ এর আব্দুল মতিন, কুমিল্লা-৭ এর আতিকুল আলম শাওন এবং চাঁদপুর-৪ এর এম এ হান্নান।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে বহিষ্কৃত নেতারা হলেন— চট্টগ্রাম-১৪ এর মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ এর লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ এর কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ এর ফজলুল আজীম এবং তানবীর উদ্দীন রাজীব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?