ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দেশের বাজারে সোনার দামের নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে আবারও এক বিশাল উল্লম্ফন ঘটেছে। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি সোনার দাম বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা করা হয়েছিল, যা আজ বুধবার থেকে কার্যকর ছিল। অর্থাৎ একদিনের ব্যবধানেই ফের দাম বাড়াল সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের মূল্য তালিকা (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
রুপার দামেও নতুন রেকর্ড:
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।
উল্লেখ্য, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৮ বারই বাড়ানো হয়েছে। বাজুস জানিয়েছে, গয়না কেনার ক্ষেত্রে স্বর্ণের মূল দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরি যুক্ত করা বাধ্যতামূলক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি