ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ-১ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী। এ-২ ইউনিটে পাস করেছেন ১৭৮ জন। পাশাপাশি বি ইউনিটের বিজ্ঞান শাখায় ৪ হাজার ৯৩৮ জন, কলা শাখায় ৪ হাজার ৬২৮ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৯০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ভর্তি কমিটি সূত্র জানায়, ফল প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে। সেখান থেকেই শিক্ষার্থীরা বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি