ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সড়ক আধুনিকায়নে ১ হাজার ৯৮ কোটি টাকার ব্যয় অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জাতীয় মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বড় অঙ্কের ব্যয় অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মোট ১ হাজার ৯৮ কোটি ৯১ লাখ ২১ হাজার ২১৩ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর আওতায় জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্পের (এন–৪ ও এন–৬ মহাসড়ক) প্রকৌশলগত উন্নয়নের জন্য ২২২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
একই প্রকল্পের প্যাকেজ-৩-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অগ্রাধিকারভিত্তিক পূর্ত কাজের জন্য ১৮৮ কোটি ১৮ লাখ টাকা এবং সংশ্লিষ্ট পরামর্শক সেবার জন্য ৩৭ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়কগুলোকে যথাযথ মানে উন্নীত করার লক্ষ্যে চারটি পৃথক প্যাকেজে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের ৩নং প্যাকেজে ১৪০ কোটি ৩ লাখ, ৪নং প্যাকেজে ১৫২ কোটি ৫১ লাখ, ৫নং প্যাকেজে ১৩৯ কোটি ৭৪ লাখ এবং ৬নং প্যাকেজে ১২০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।
পরিকল্পিত এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জেলাগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং মহাসড়কগুলোতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ