ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গাজার শান্তি পর্ষদে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ
আন্তর্জাতিক ডেস্ক: গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকিতে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক উদ্যোগ ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’-এ যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রে পাঠানো এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।
সোমবার (১৯ জানুয়ারি) মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রস্তাবটি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে বিবেচনাধীন রয়েছে। খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।
পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিনকে ‘কাউন্সিল অব পিস’-এ যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ হয়েছে। তিনি জানান, প্রস্তাবটির রাজনৈতিক ও কৌশলগত সব দিক বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে আরও স্পষ্টতা আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে গাজা পরিস্থিতি তদারকির লক্ষ্যে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই শান্তি পর্ষদের দায়িত্বের মধ্যে থাকবে গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকি, আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন এবং শান্তি ও উন্নয়ন অগ্রগতির জবাবদিহি নিশ্চিত করা।
এদিকে গাজা সংকট সমাধানে ট্রাম্প প্রশাসন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) গঠন করেছে। এই কমিটি ট্রাম্পের ঘোষিত গাজা সংঘাত অবসানের সমন্বিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং এনসিএজি-কে সহায়তার জন্য পৃথক একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিতে ট্রাম্প প্রশাসন আরও কয়েকজন প্রভাবশালী বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নামও রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত