ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় বিদেশি সেনা মোতায়েন: তুরস্ক ও কাতারকে বাদ দেওয়ার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ-পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না এমন স্পষ্ট অবস্থান জানালেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা উপত্যকায় এই দুই দেশের সামরিক উপস্থিতি গ্রহণযোগ্য নয়।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত বছর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ওই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এএফপি ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এতে বিভিন্ন দেশের সেনা সদস্যরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। এই ধাপের মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা এবং পুরো গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত করা।
তিনি স্পষ্ট করে বলেন, প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক কিংবা কাতারের কোনো সেনা অংশ নিতে পারবে না। গাজায় এই দুই দেশের সামরিক উপস্থিতির কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।
তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, কোন কোন দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই বাহিনীর মূল দায়িত্ব হবে গাজার সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের পরিবর্তে দায়িত্ব পালনকারী একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্বে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ