ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়। তবে কমিশন তাদের বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সংশোধন করলে এই ইসির অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দীর্ঘ সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে বিকেল পৌনে ৫টায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে পৌঁছান। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। তিনি অনতিবিলম্বে প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান। এছাড়া ভোটারদের এনআইডি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের সমালোচনা করে তিনি এর উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেন।
নির্বাচনী প্রচারণায় কোনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আচরণবিধি লঙ্ঘন করে একতরফা প্রচারণা চালানো হলেও কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে। কারা এবং কেন এটি করেছে, আমরা তাদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছি।”
তিনি আরও বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। ব্যালট পেপারসহ সব কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল