ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন রিজওয়ানা, বিচার চাইল জামায়াত
নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি টেলিভিশন সাক্ষাৎকারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর একটি মন্তব্যকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ স্বীকারোক্তি হিসেবে গণ্য করে জামায়াতে ইসলামী তাঁর বিচার দাবি করলেও, সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেছেন তাঁর বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বেসরকারি গণমাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বর্তমানে যেভাবে নির্বাচন ও বিরোধী দলকে জড়িয়ে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ ও ‘অনাকাঙ্ক্ষিত’। তিনি মূলত নারীর প্রতি উগ্রবাদী মানসিকতা দমনের প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন, যা এখন ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে।
সাক্ষাৎকারের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সাবেক এই উপদেষ্টা জানান, ওই অনুষ্ঠানে মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তির মতো সাম্প্রতিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, নারী সমাজ উগ্রবাদী শক্তিকে রুখে দিয়েছে এবং তাদের মূলধারায় আসতে দেয়নি। তাঁর দাবি, এই মন্তব্যের মাধ্যমে তিনি কোনো রাজনৈতিক দলকে নয়, বরং চরমপন্থী আদর্শকে বোঝাতে চেয়েছেন।
রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলেন, ‘আমি কোনো দলকে মেইন স্ট্রিম হতে দিইনি বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে, সেটা কেবলই অপব্যাখ্যা, অবান্তর এবং বিভ্রান্তিকর। আমার বক্তব্য ছিল উগ্রবাদী শক্তি বিষয়ে, কোনো দলের বিষয়ে আমার কোনো বক্তব্য ছিল না।’ তিনি আরও যোগ করেন, বিরোধী দল অবশ্যই মূলধারার অংশ এবং তাদের কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করার প্রয়োজন ছিল না।
তবে এই বক্তব্যকে ঘিরেই কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, রিজওয়ানা হাসান ও সাবেক উপদেষ্টা খলিলুর রহমান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, এই দুই সাবেক উপদেষ্টাকে আইনের আওতায় আনার দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ঢাকা মহানগরী জামায়াত।
এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, তিনি হলেন সাবেক উপদেষ্টা রিজওয়ানা। তিনি সাংবাদিকের কাছে স্বীকার করেছেন যে, যারা তার ভাষায় নারীদের অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও তাদের মূল ধারায় আসতে দেওয়া হয়নি। এর মাধ্যমেই বোঝা যায় যে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ বিষয়টি সত্য এবং তিনি নিজেই এর রাজসাক্ষী হয়েছেন।’
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান-এর ‘মুখোমুখি’ অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সমাজে একটি শক্তি নারীর ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাদের কাজ ছিল সেই শক্তিকে মূলধারায় আসতে না দেওয়া। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জামায়াত ও রিজওয়ানা হাসানের মধ্যে এই বাদানুবাদের সূত্রপাত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট