ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খামেনির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রিটারি
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক সংঘাতের এই অস্থির সময়ে মুসলিম বিশ্বের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে ঢাকার ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ইরানের সরকার ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার শোক বইতে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মহান আল্লাহর কাছে খামেনির ওপর অসীম রহমত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত ইরানবাসীকে ধৈর্য ও দৃঢ়তা ধারণ করার আহ্বান জানান।
বর্তমান বিশ্বের রক্তাক্ত পরিস্থিতি ও মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তিনি জোরালোভাবে বলেন, নিরপরাধ মানুষের জীবনহানি কখনোই কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থের হাতিয়ার হতে পারে না। তাঁর মতে, মানুষের রক্ত মহান আল্লাহর এক পবিত্র আমানত। তাই সংঘাতরত সকল পক্ষকে চরম সংযম, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের পরিচয় দেওয়ার অনুরোধ জানান তিনি।
দূতাবাসে এই শোকযাত্রায় সেক্রেটারি জেনারেলের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তাঁরা দুজনেই ইরানসহ সমগ্র মুসলিম বিশ্বের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বর্তমান সংকটময় মুহূর্তে মুসলিম উম্মাহ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সংহতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত