ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক শিষ্টাচার আর মুরুব্বিদের নীতিশিক্ষার দোহাই দিয়ে প্রতিপক্ষ এনসিপি নেতাদের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বিশেষ করে ঢাকা-৮ আসনে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলের কর্মকাণ্ডকে লক্ষ্য করে তিনি একহাত নিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রমনা থানা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা আব্বাস নৈতিকতার প্রশ্নে প্রতিপক্ষকে আক্রমণ করে বলেন, মুরুব্বিরা শিক্ষা দেয়, ‘মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা এটি আরও বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।’
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস দাবি করেন, তাঁর এলাকায় পরিকল্পিতভাবে ভোট জালিয়াতি করা হয়েছে। এনসিপি নেতাদের উদ্দেশে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে আপনার কোনো আত্মীয় আছে যে আপনাকে ভোট দিয়েছে, তা বলতে পারবেন না। আর আমি মির্জা আব্বাস নাম ধরে বলে দেব কারা কারা আমাকে ভোট দিয়েছে। আপনি কসম খেয়ে বলেন- এতগুলো ভোট আমি সিল মেরে নিয়েছেন! নাকি আকাশ থেকে এসেছে!’ তিনি মনে করেন, যদি রাতে কর্মীরা ভোট পাহারা না দিত, তবে সব কেন্দ্রেই সিল মারা হতো।
রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় এই মাহফিলে আব্বাস অভিযোগ করেন যে, ‘অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে।’ তাঁর মতে, এই এলাকায় তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা ও আত্মীয়-স্বজনের অভাব নেই, তাই সাধারণ ভোটেই তাঁর জেতার কথা ছিল।
নির্বাচনী এলাকায় নিজের শক্ত অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি, সেটি সবাই জানে। আমি কোন জায়গায় কত ভোট পেলাম, সেটি আপনাদের দেখার বিষয় নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়-স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই। আমার কথা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কীভাবে পেলেন? সেটি আজ জাতির সামনে প্রশ্ন। আমি প্রমাণ করতে পারবো আপনারা কারচুপি করেছেন।’ অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত