ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভোট গণনায় বিশেষ মেকানিজম ও টেম্পারিং করা হয়েছিল: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে সুপরিকল্পিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, জামায়াত অন্তত ১৬০টি আসন পাওয়ার কথা থাকলেও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের আসন সংখ্যা ১০০-এর নিচে নামিয়ে আনা হয়েছিল।
সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোট গণনায় বিশেষ মেকানিজম ও টেম্পারিং করা হয়েছিল। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং দেশ পরিচালনার বৃহত্তর স্বার্থে জামায়াত ইসলামী ওই ইঞ্জিনিয়ারিং ইলেকশনের ফলাফল অনেক কষ্টে মেনে নিয়েছে।” যারা অন্তর্বর্তীকালীন সরকারে থেকে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে কাজ করেছেন, তারা বিবেকের কাছে দায়ী থাকবেন বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে জামায়াত নেতা বলেন, খলিলুর রহমান সাবেক উপদেষ্টা থাকাকালীন বিশেষ ‘সার্ভিস’ দিয়েছিলেন বলেই পুরস্কার হিসেবে আজ পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন। কোনো নির্দলীয় বা অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এমন নজির আগে দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, “এই বিশেষ মহব্বতের পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য রয়েছে।” তিনি বিচার বিভাগকে এই পুরো নির্বাচনী কারসাজির সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান।
সমাবেশে জামায়াতের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, কিছু মিডিয়া ও টক-শো ব্যক্তিত্ব জামায়াতকে ‘রগ কাটা দল’ হিসেবে প্রচার করলেও বাস্তবে এর কোনো প্রমাণ নেই। কোনো ধরনের অপপ্রচার চালিয়ে জামায়াতকে দমানো সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় লোক নিয়োগের সমালোচনা করে সেক্রেটারি জেনারেল সরকারকে সতর্ক করে বলেন, ৫ আগস্টের অভ্যুত্থান আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। জুলাই বিপ্লবের চেতনাকে এড়িয়ে গিয়ে সবখানে দলীয় লোক নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। তিনি সরকারকে সংযত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, জামায়াত সব সময় অন্যায়ের প্রতিবাদ করবে এবং ন্যায়ের পক্ষে অনড় থাকবে। সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ইয়াসির আরাফাত এবং সংসদ সদস্য কামাল হোসেনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ