ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ গবেষণা-বিশ্লেষণের আহ্বান নাহিদের
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও এর রাজনৈতিক গতিপথ নিয়ে নিরপেক্ষ গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি মনে করেন, কেবল মাঠের লড়াই নয়, বরং শিল্প-সাহিত্য ও গবেষণার মাধ্যমেই এই বিপ্লবের চেতনাকে স্থায়িত্ব দিতে হবে।
শুক্রবার (৬ মার্চ) এনসিপিকে নিয়ে লেখা প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’-এর মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গত দেড় বছরের অভিজ্ঞতা ঠিক করে দিয়েছে, আগামীর বাংলাদেশ কেমন হবে, রাজনৈতিক লড়াই কেমন হবে।’ তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রচুর বই লেখা প্রয়োজন। ইতিহাসকে অমর করতে গান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে এই লড়াইয়ের প্রতিফলন থাকতে হবে। সময়ের সাথে সাথে এই অভ্যুত্থানের বিশালতা আরও পরিষ্কার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দলের গঠনপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, এনসিপি মূলত দুটি ধারার মিলনস্থল—গত দশকে দেশজুড়ে গড়ে ওঠা নেতৃত্ব (জাতীয় নাগরিক কমিটি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঠ পর্যায়ের বীরত্ব। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থান থেকে অনেক প্ল্যাটফর্ম এলেও এনসিপিই হলো এর প্রধান রাজনৈতিক প্রতিনিধি, কারণ অভ্যুত্থানের মূল কারিগররা এখানে সংস্কার ও ন্যায়বিচারের রাজনীতি করতে একত্রিত হয়েছেন।
এনসিপিকে নিয়ে বিভিন্ন মহলে চলা অপপ্রচার প্রসঙ্গে নাহিদ ইসলাম মুখ খোলেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে দলটিকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়। এনসিপির অনেক গুরুত্বপূর্ণ অবস্থানকে আড়াল করার চেষ্টা চলে। তিনি জানান, ‘এনসিপির যাত্রা’ বইটিতে দলের প্রকৃত আদর্শ ও প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
জনগণের অর্থনৈতিক নিরাপত্তা ও গণতান্ত্রিক সংস্কার নিয়ে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেন এই তরুণ নেতা। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, যদি বৈষম্য দূর না হয় এবং কার্যকর গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করা না যায়, তবে বাংলাদেশেও অদূর ভবিষ্যতে নেপালের মতো গণআন্দোলন বা বড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর স্টলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বইটির লেখক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, আদর্শের স্বত্বাধিকারী মাহবুব রাহমান, এবং দলের কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন ও সাইফ ইবনে সারওয়ারসহ আরও অনেকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- ফুটবল এশিয়ান কাপ: বাংলাদেশ দল যে গ্রুপে-দেখুন ম্যাচের সময়সূচী
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি