ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ঘিরে রাজনৈতিক আলোচনার ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিকেল পৌনে ৫টার দিকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে প্রবেশ করেন।
বিএনপি মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা সিইসির কক্ষে প্রবেশ করার পর বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।
এ সময় নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র সচিব আখতার আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর