ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে অস্থিরতা
নিজস্ব প্রতিবেদক: ভূরাজনৈতিক উত্তেজনার পুনরায় বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দরকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহে সৃষ্ট অস্থিরতা ও মার্কিন প্রশাসনের হুঁশিয়ারি তেলের বাজারে সরবরাহঝুঁকি তৈরি করেছে। এর প্রভাব হিসেবে ব্যারেলপ্রতি তেলের দাম গত কয়েক দিনে প্রায় চার ডলার বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ১৫ সেন্ট। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ৫৯ ডলার ৭৮ সেন্ট। উভয় দামের এই ঊর্ধ্বগতি ৮ ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে।
ইরানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন চলছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সোমবার পর্যন্ত অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যে দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। বাজার বিশ্লেষকরা বলছেন, এই ধরনের রাজনৈতিক উত্তেজনা সরবরাহ ঝুঁকি ও ভূরাজনৈতিক প্রিমিয়াম বাড়াচ্ছে।
বড় তেল উৎপাদক দেশ হিসেবে ইরানের সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে দাম আরও ওঠার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ব্যাংক বার্কলেসের একটি নোটে বলা হয়েছে, ইরান অস্থিতিশীলতার কারণে ব্যারেলপ্রতি ৩–৪ ডলার অতিরিক্ত ঝুঁকি প্রিমিয়াম যোগ হয়েছে।
অন্যদিকে, ভেনেজুয়েলা থেকেও অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ট্রাম্পের ঘোষণা অনুযায়ী নতুন সরকারের হাতে সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তরের সুযোগ রয়েছে। এতে মার্কিন তেল কোম্পানিগুলো প্রাধান্য পাচ্ছে।
একই সময়ে ইউক্রেনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তেল বাজারকে প্রভাবিত করছে। আজ ভোরে রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি বড় শহরে হামলা চালিয়েছে, যার মধ্যে খারকিভে অন্তত একজন নিহত হয়েছেন।
ভূরাজনৈতিক চাপের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সমালোচনা বাজারকে আরও উদ্বিগ্ন করেছে। এ কারণে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি ও তেলের চাহিদা অনিশ্চিত হয়ে উঠেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)