ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শুরু হচ্ছে নতুন স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের জন্য নতুন এমপিওভুক্তির (মান্থলি পে-অর্ডার) আবেদন প্রক্রিয়া আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই আবেদন গ্রহণ করা হবে।
বুধবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদনের নিয়মাবলি:
১. আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সরাসরি, ই-মেইল বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (www.dshe.gov.bd) অথবা ব্যানবেইস-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ গিয়ে ‘Online MPO Application’ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে যে প্রতিষ্ঠানগুলো যোগ্য বিবেচিত হবে, সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের একটি তালিকা প্রস্তুত করা হবে। তবে চূড়ান্ত তালিকার বিষয়ে সরকার যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্যসহ অনলাইন আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন