ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পালাবদলের মধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে আয়োজিত এক আবেগঘন অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের সময় ডেলসি রদ্রিগেজ তাঁর রাজনৈতিক আদর্শ ও সাবেক সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাভেজকে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি কমান্ডার হুগো শ্যাভেজের নামে শপথ নিচ্ছি।’
এর আগে গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন কমান্ডোদের আকস্মিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস আটক হন। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি এই দম্পতি ভেনেজুয়েলার ‘জাতীয় বীর’। তিনি বলেন, ‘উত্তর আমেরিকায় আমাদের দুই বীরকে জিম্মি করে রাখা হয়েছে এই বেদনা নিয়েই আমি দায়িত্ব গ্রহণ করছি।’
গত ৩ জানুয়ারি পরিচালিত সেই রুদ্ধশ্বাস অভিযানের পর মাদুরো দম্পতিকে সরাসরি নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মাদুরোর আটক হওয়ার পরপরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অবিলম্বে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দেয়।
এদিকে ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সাময়িকভাবে ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের হুমকিও দেন তিনি।
শুরুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালেও পরে ডেলসি রদ্রিগেজ বলেন, দেশের তেল সম্পদ ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত। তবে এই নজিরবিহীন সংকটের মুখে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত