ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক নজির’: জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই ঘটনাকে তিনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ‘বিপজ্জনক উদাহরণ’ বা নজির হিসেবে অভিহিত করেছেন। খবর বিবিসির।
জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্রের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় পরিচালিত এই মার্কিন সামরিক অভিযান পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চরম ঝুঁকিপূর্ণ। বিবৃতিতে উল্লেখ করা হয়, “ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি যেমনই হোক না কেন, সার্বভৌম একটি দেশে এভাবে সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি বিশ্বজুড়ে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে।”
আন্তোনিও গুতেরেস জোর দিয়ে বলেছেন, প্রতিটি রাষ্ট্রের উচিত জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা। তিনি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে, এই অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করা হয়নি। বর্তমান সংকট নিরসনে তিনি মানবাধিকার ও আইনের শাসন বজায় রেখে একটি ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপের’ ওপর গুরুত্বারোপ করেছেন।
এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই সামরিক অভিযানের বৈধতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েনের পর গত শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা